বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে ‘বারিন্দ’ প্রকল্পের সূচনা কর্মশালা

Printed Edition

রাজশাহী ব্যুরো

জলবায়ু সহনশীলতা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার ল্েয ‘বরেন্দ্র এলাকা স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (ইঅজওঘউ)’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীর একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন। সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম খরা-প্রবণ ও কৃষি-প্রতিকূল এলাকা হিসেবে পরিচিত। কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, বারবার খরা, ভূমির অবয় এবং পানিসম্পদের ওপর বাড়তি চাপ এ অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। ‘বারিন্দ’ প্রকল্প টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশ সুরা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এসব ল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এডিবি, ওডিজি এবং বিএমডিএর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একটি মাইলফলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আইডব্লিউএমের উপনির্বাহী পরিচালক (অপারেশন) মো: সোহেল মাসুদ, এডিবির প্রিন্সিপাল ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইকোনমিস্ট শিঙ্গো কিমুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান, এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. তাকাশি ইয়ামানো, রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: নেয়ামুল বারী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএমডিএ সদর দফতরের নির্বাহী প্রকৌশলী ও বারিন্দ প্রকল্পের ফোকাল পারসন মো: হারুন-অর-রশিদ।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনের বিভিন্ন দফতর, বিএমডিএ, এডিবি, ড্যাসকো, রুয়েট, এলজিইডি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ওয়ারপো, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, কৃষক ও অংশীজনেরা অংশ নেন। তারা বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন।