১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’ : নাহিদ

Printed Edition
Back Photo----2
দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির নেতারা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তবে এ সংসদের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, গণভোটের রায়ের ভিত্তিতেই জনগণ প্রতিনিধিদের নির্বাচিত করেছে এবং সেই ম্যান্ডেট বাস্তবায়ন করতেই সংসদকে সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার খামারবাড়িতে অবস্থিত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, শপথ গ্রহণের প্রথম দিনেই মতাসীন দল গণভোটের নির্দেশনা অমান্য করেছে। তার দাবি, গণভোটে একই দিনে সংসদ সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা উল্লেখ ছিল, কিন্তু তারা তা এড়িয়ে গেছে।

বিচার প্রক্রিয়ায় হস্তেেপর অভিযোগ তুলে তিনি বলেন, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে অভিযোগ ছাড়াই অপসারণ করা হয়েছে এবং সাীদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার অভিযোগ, সাবেক গভর্নর যখন অর্থ পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছিলেন, তখন তাকে সরিয়ে দিয়ে বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান গভর্নরকে অপসারণ করে একজন দ ও সৎ ব্যক্তিকে নিয়োগের দাবি জানান তিনি।

সংসদে কথা বলার সুযোগ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংসদ যদি সংস্কার পরিষদ হিসেবে কাজ না করে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি নিচ্ছি।” দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান হতে দেয়া হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আবার তদন্তের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, আগে আহত ও শহীদদের বিচার নিশ্চিত করতে হবে। মীমাংসিত বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ঈদে ন্যায্যমূল্যে যাতায়াতের টিকিট নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যাতে আবারো স্বৈরতন্ত্রের আঁতুড়ঘরে পরিণত না হয় এবং হলগুলোতে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরে না আসে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’- এই স্লোগান সামনে রেখে আয়োজিত কর্মসূচির ঘোষণা করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন দলটির নেতারা।

তারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরো সক্রিয় ও সম্প্রসারিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বিপ্লব। বিকল্প । বিনির্মাণ’- এই মূলমন্ত্র ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি একটি কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের অ্যাক্টিভিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন। এদিন গত এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক ইফতার মাহফিলের কর্মসূচি নেয়া হয়েছে। সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। পরে ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দেিণ কর্মসূচি পালিত হবে।

দলটির নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রোপটে তাদের অবস্থান স্পষ্ট করা এবং জনগণের সাথে সংযোগ আরো জোরদার করাই প্রধান ল্য। একই সাথে গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বিকল্প রাজনৈতিক ধারা নির্মাণের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।