চবিতে ‘ডি-নথি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাফতরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে চবি আইকিউএসি এবং আইসিটি সেলের যৌথ উদ্যোগে ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ ভড়ৎ ঃযব টংব ধহফ ওসঢ়ষবসবহঃধঃরড়হ ড়ভ উ-ঘড়ঃযর শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ওশান মনিটরিং অ্যান্ড ফোরকাস্টিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। ডি-নথি (উ-ঘড়ঃযর) বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইল ব্যবস্থাপনা আরো দ্রুত, স্বচ্ছ এবং কাগজবিহীন হবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিজে শিখে অন্যদের শেখানোর আহ্বান জানান। ভিসি ইউজিসি, চবি আইসিটি সেল ও আইকিউএসিকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. এস এম শরীফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি।