ইংল্যান্ড নির্ভার-চ্যালেঞ্জে নিউজিল্যান্ড
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে আজ টি-২০ বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার অপেক্ষা ব্ল্যাক ক্যাপসদের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দল দু’টি।
টি-২০তে এখন পর্যন্ত ৩০ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এর মধ্যে ইংলিশদের জয় ১৬টিতে এবং কিউইদের জয় ১০টিতে। একটি ম্যাচ টাই ও তিনটি পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ইংল্যান্ড।
কলম্বোতে বৃষ্টির কারণে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ১ পয়েন্ট পায় কিউইরা। পরে কলম্বোতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয় ৩ পয়েন্ট নিয়ে আশা বাঁচিয়ে রাখে নিউজিল্যান্ড। আজ ইংল্যান্ডের বিপে জয় বা অন্তত ১ পয়েন্ট পেলেই হবে তাদের।
তবে ইংলিশদের কাছে হারলেও, সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে তাদের। এজন্য তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে। ২ ম্যাচে ১ পয়েন্ট আছে পাকিস্তানের। লঙ্কার বিপে জিতলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে পাকিস্তানের। তখন রান রেট বিবেচনায় আসবে। আর যদি, শ্রীলঙ্কার কাছে হারে তাহলে সুপার এইট থেকেই বিদায় নেবে পাকিস্তান। প্রথম দুই হারে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড দলের অধিনায়ক স্যান্টনারের কথা, ‘আমাদের সামনে সেমিফাইনালে খেলার সহজ উপায় হলো- জয়। তবে এটা চ্যালেঞ্জ।’
শ্রীলঙ্কাকে ৫১ রানে এবং পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এ কারণে শেষ ম্যাচটি ইংলিশদের জন্য নিয়মরার। এ ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নিতে চান অধিনায়ক হ্যারি ব্রুক, ‘আমরা শেষ ম্যাচে দল নিয়ে পরীা-নিরীা করতে চাই। সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার এটিই সেরা সুযোগ আমাদের।’