কিশোরগঞ্জে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের সমন্বয় সভা

Printed Edition

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক (প্যান) ময়মনসিংহ অঞ্চলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পাকুন্দিয়া, কটিয়াদী, নিকলী, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২৫ জন পিস অ্যাম্বাসেডর অংশ নেন। ময়মনসিংহ অঞ্চলের জয়েন্ট কো-অর্ডিনেটর জাহানারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। সভায় বক্তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলাভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম চালানো হবে। এ সময় সহিংসতা পরিহার ও ভোটারদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।