নয়নতারা ফুলের কথা : অপরাজিতা রায়

Printed Edition
nitoodin-1
নয়নতারা ফুলের কথা : অপরাজিতা রায়

এ ফুল বিভিন্ন রঙের হতে পারে; যেমন- সাদা, বেগুনি ও গোলাপি বর্ণের হয়। অসাধারণ ছোট একটি ফুল। দেখলে চোখ জুড়িয়ে যায়। যে-কোনো মানুষকেই এই ফুল আকর্ষণ করতে সক্ষম। বলছি ‘নয়নতারা ফুলে’র কথা।

জানো, ফুলটি দৃষ্টি কাড়ে। এ ফুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। তবে আমাদের দেশে এটি নয়নতারা নামেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ঈধঃযধৎধহঃযঁং ৎড়ংবঁং। এটি অঢ়ড়পুহধপবধব (ফড়মধহব, ড়ষবধহফবৎ) পরিবারের উদ্ভিদ।

নয়নতারা গাছ উচ্চতায় ৬০-৮০ সেন্টিমিটার (দুই ফুট) পর্যন্ত হয়। সুন্দর সবুজ চকচকে পাতাযুক্ত গুল্ম ধরনের গাছ। ফুল ফোটে সারা বছর। গাছও লাগানো যায় সব ঋতুতে। কলম করে নয়নতারা লাগানো যায়। গাছটি গরু-ছাগলে খায় না। বুনো জংলি এই গাছটি সহজে মরেও না, আর অনাদরে অবহেলায়ও এটি বাঁচতে পারে।

এই উদ্ভিদের ভেষজ গুণাগুণ রয়েছে। এ গাছ থেকে বের করা রসে আফ্রিকায় এক সময় ডায়াবেটিসের চিকিৎসা হতো। এতে কিছু এলকালয়েড রয়েছে, যা বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো আরো কাজে লাগবে; অসাধারণ ব্যাপার।