নির্বাচিত হলে সততা ও আমানতের সাথে দায়িত্ব পালন করব : ডা: এ টি এম রেজাউল করিম
Printed Edition
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম পোমরা খা মসজিদে নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ধর্মীয় পরিবেশে দিনের সূচনা করে তিনি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কল্যাণ ও সুষ্ঠু নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নফল নামাজ শেষে তিনি পোমরা, শান্তিরহাট ইছাখালী ও ইছাখালী আদর্শ গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগকালে বিভিন্ন স্থানে দেয়া বক্তব্যে ডা: এ টি এম রেজাউল করিম বলেন, ‘রাঙ্গুনিয়াকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে সততা ও আমানতের সাথে দায়িত্ব পালন করব।’তিনি আরো বলেন, শিাব্যবস্থার মানোন্নয়ন, মাদক নির্মূল, অবৈধ বালু ব্যবসা, সড়কের উন্নয়ন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাঙ্গুনিয়ার দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনাগুলো দূর করতে কার্যকর পদপে গ্রহণ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।