ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪
Printed Edition
আল আর্যাবিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে গতকাল সোমবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মেরেফা শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। গত চার বছরের বেশি সময় ধরে চলমান রুশ আক্রমণের শুরু থেকেই খারকিভ অঞ্চলটি তীব্র হামলার মুখে রয়েছে। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, মেরেফা শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে ৫০ ও ৬৩ বছর বয়সী দুইজন পুরুষ এবং ৪১ ও ৫২ বছর বয়সী দুইজন নারী রয়েছেন।
সিনেগুবভ আরো জানান হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি দোকান এবং একটি গাড়ি মেরামতের স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে কাজ করছে। রুশ বাহিনী এখন খারকিভ অঞ্চলের দখল নেয়ার দিকে মনোযোগ দিচ্ছে।