পার্কভিউ হসপিটাল লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

Printed Edition
3rd-3
পার্কভিউ হসপিটাল লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডস্থ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হসপিটাল পরিচালক ডা: মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা: একেএম ফজলুল হক। সভায় হসপিটাল পরিচালক ডা: মোহাম্মদ রেজাউল করিম বিগত বছরের কার্যবিবরণী তুলে ধরেন, এরপর ল্যাব পরিচালক ডা: মাহবুবুর রহমান চৌধুরি বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা: এটিএম রেজাউল করিম বিগত বছরের প্রতিষ্ঠানের প্রতিবেদন পেশ করেন এবং ফাইন্যান্স ডিরেক্টর ডা: মোহাম্মদ ইউসুফ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এম. এ. হাসান চৌধুরি, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: শাহানারা চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মনছুরুল আলম, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: মুসলিম উদ্দিন সবুজ, মিসেস আমেনা শাহিন, ক্যাপ্টেন আমান, ডা: আরমান জাহিদসহ অনেকে। বিজ্ঞপ্তি।