‘হেলথ এডিশান’ এয়ার কন্ডিশনার এনেছে টিসিএল
Printed Edition
দেশের অন্যতম ইলেকট্রনিক্স রিটেইল চেইন সনি-র্যাংগস-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএলের প্রিমিয়াম ‘হেলথ এডিশন এয়ার কন্ডিশনার। এর মাধ্যমে গ্রাহকরা এখন সনি-র্যাংগসের মাধ্যমে টিসিএলের অত্যাধুনিক ও স্বাস্থ্য কেন্দ্রিক এয়ার কন্ডিশনার সিরিজটি ক্রয় করতে পারবেন।
শহরের বিষাক্ত বায়ু দূষণ এখন শহুরে জীবনের নিত্যসঙ্গী। এর ক্ষতিকর প্রভাব ফুসফুস ও শ্বাসতন্ত্রের ওপরও পড়ছে। তাই বাইরে থেকে ঘরে ফিরেও প্রশ্ন থাকে, ঘরের বাতাস কতটা স্বাস্থ্যকর? শুধু এসি দিয়ে তাপমাত্রা কমালেই যথেষ্ট নয়; বন্ধ ঘরে ধূলিকণা ও অতিরিক্ত আর্দ্রতা অস্বস্তির কারণ হতে পারে। তাই আধুনিক এসিতে শীতলতার পাশাপাশি বাতাসের গুণমান ও আর্দ্রতা নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ।
এই চাহিদাকে সামনে রেখে ডিএক্স গ্রুপ বাংলাদেশের বাজারে এনেছে টিসিএলের ‘প্রিমিয়াম হেলথ এডিশন এসি’। এই সিরিজের প্রধান আকর্ষণ হলো এর ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা ফিল্টার ব্যবস্থা, যা বিভিন্ন ধাপে বাতাসকে পরিশোধিত করে ঘরের মধ্যে সতেজ ও স্বাস্থ্যকর বাতাস সরবরাহ করতে পারে। বায়ুদূষণের বিরূপ প্রভাব কেবল শ্বাসতন্ত্রে নয়, ত্বকেও পড়ে। এই বিষয়টি বিবেচনায় টিসিএলের হেলথ এডিশন এসিতে ব্যবহার করা হয়েছে ভিটামিন-সি প্রযুক্তি, যা শীতলতার পাশাপাশি বাতাসে সতেজতার অনুভূতি এনে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সনি-র্যাংগসের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার মুস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জিএম জানে আলম, জিএম হেড অব রিটেইল কে এম মুসাদ্দেক উল্লাহ সহ অন্য কর্মকর্তারা।
টিসিএলের একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ম্যানুফাকচারিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার আরিফুর রহমান, হেড অব সেলস মাহমুদুল আলম, এডভাইজর মার্কেটিং ও ডিজিটাল ক্লাস্টার মুনতাসির আহমেদ, হেড অব অল্টারনেটিভ চ্যানেল আলাল উদ্দিন রুমেলসহ অন্য কর্মকর্তারা।
১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের পার্টস ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি হোম সার্ভিস সুবিধাসহ টিসিএল হেলথ এডিশন এসির ১ টন, ১.৫ টন ও ২ টন মডেল এখন সনি-র্যাংগস-সহ সারা দেশের টিসিএল-ডিএক্স অনুমোদিত ইলেকট্রনিক্স শপে পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত টিসিএলের এসি কিনলেই থাকবে টিসিএল ৭৫ ইঞ্চি টিভি, ওয়াশিং মেশিনসহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ। বিজ্ঞপ্তি।