ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘পাবলিক লেকচার’

পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই : ড. হোসেন জিল্লুর রহমান

Printed Edition

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘পরিবর্তনের চাবিকাঠি : আজকের জিজ্ঞাসা’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি পরিবর্তনের জন্য ছয়টি চালিকাশক্তির (ড্রাইভার) কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছেÑ বর্ণনা (ন্যারেটিভ), প্রতিষ্ঠান (ইন্সটিটিউশন), সামাজিক রীতিনীতি (নরমস), উদ্যোগ (ইনিশিয়েটিভস), মতা (পাওয়ার) এবং গোষ্ঠীতন্ত্র (ইন্টারেস্টেড গ্রুপ)। তার বক্তৃতায় এসব চালিকাশক্তির প্রভাবগুলোর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কিভাবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলে তা তুলে ধরেন।

ড. হোসেন জিল্লুর বলেন, গার্মেন্টস ও রেমিট্যান্সের মতো সস্তা শ্রম নির্ভর অর্থনীতি থেকে আমাদের বের হতে হবে। রাষ্ট্রীয় আচারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে ধারণ করতে পারছি না। তারুণ্যের আধিক্য বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডও খুব একটা কাজে লাগাতে পারছি না। এসব কিছু মিলিয়ে আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে বলে মন্তব্য করেন তিনি। ইতিবাচক পরিবর্তনের জন্য কিছু েেত্র নজর দেয়ার কথা বলেন তিনি। তার মধ্যে রয়েছে রাষ্ট্র ধারণার সংস্কার। এখানে রাষ্ট্রকে মানুষের ওপরে না ভেবে, মানুষের জন্য রাষ্ট্র ভাবতে হবে। দেশের পেশাদারদের মধ্যে পেশাদারিত্বের ঘাটতি কমাতে হবে। শিার মানোন্নয়নসহ দূরদর্শিতা দিয়ে শিার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বচ্ছতা এসব বিষয়ে আমাদের সামাজিক-রীতি (নরমস) পরিবর্তন করতে হবে।

বক্তব্যের শেষ দিকে, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর উদাহরণ টেনে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে পরিবর্তনের আকাক্সা রয়েছে, এটাই এদেশের ইতিবাচক দিক। সঙ্কটের সময়ে এ দেশের নাগরিকদের নানান উদ্যোগ ও উদ্ভাবনা সঙ্কট কাটাতে কাজে লেগেছে। তাই সর্বোপরি পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, উন্নয়নের সুফল সমাজের ভয়েজ দুর্বল মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব মানুষের শিা এবং স্বাস্থ্যে বিশেষ নজর দিতে হবে। আমাদের সমাজে নায্যতার যে ঘাটতি রয়েছে তা দূর করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. শামস রহমান। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক, শিার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।