বগুড়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ার গাবতলী উপজেলায় যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-তৃতীয় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদফতর বগুড়ার উপপরিচালক মো: সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো: মোতাহার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমপ্যাক্ট-তৃতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম মফিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো: মাহফুজুল ইসলাম। জামিরবাড়িয়া যুব কল্যাণ সমিতির সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী বিভাগের ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট মার্কেটিং এক্সিকিউটিভ মো: ফজলে রাব্বী, জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিকসহ যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা, স্থানীয় বায়োগ্যাস প্ল্যান্টের মালিক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীরা।