আগ্রাসনবিরোধী আন্দোলন
৮ শতাধিক জুলাইযোদ্ধা ও পরিবারকে সম্মাননা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আট শতাধিক জুলাইযোদ্ধা ও পরিবারকে সম্মাননা স্মারক ও আর্থিক সহযোগিতা দিয়েছে আগ্রাসনবিরোধী আন্দোলন। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা জেএএম এতে আর্থিক সহযোগিতা করে।
গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন জেএএম সংস্থার প্রধান উপদেষ্টা ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। এ সময় তিনি বলেন, জুলাইযোদ্ধাদের সম্মানিত করতে হলে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হবে। জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা করতে হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানের ছিলেন, আগ্রাসনবিরোধী আন্দোলনের সাধারণ সম্পাদক আলামিন আটিয়া। আগ্রাসনবিরোধী আন্দোলনের সভাপতির মো: তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে জেএএম সংস্থার চেয়ারম্যান মেহরীন আনহার উজমাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তৃতা করেন।