মায়ের শোক কাটাতে স্বর্ণ জিতলেন জ্যাক
Printed Edition
ক্রীড়া ডেস্ক
গ্লাসগোতে ১০.৮৯ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো ব্যক্তিগত আন্তর্জাতিক স্বর্ণ জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানান ৩০ বছর বয়সী অ্যাথলেট জ্যাক শ’।
ইংল্যান্ডের প্যারা স্প্রিন্টার জ্যাক শ’ বলেছেন, কমনওয়েলথ গেমসে টি১২ বিভাগে ১০০ মিটারে জেতা স্বর্ণপদক তার মায়ের মৃত্যুজনিত শোক কাটিয়ে ওঠার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রায় এক বছর আগে তার মা ইভেট শ’ মারা যান। পদক জয়ের পর নিজের জার্সির নিচে লেখা ‘গোল্ড ফর ইউ মাম’ বার্তাটি সবার সামনে তুলে ধরেন শ। তিনি বলেন, ‘মায়ের স্মৃতি চিরজীবী রাখতে চাই। চার বছর আগে তিনি গ্যালারিতে বসে আমার রৌপ্য জয়ের সাক্ষী ছিলেন। এবার তিনি নেই, কিন্তু আমি অনুভব করেছি তিনি আমার সাথেই ছিলেন।’
৯ বছর বয়সে স্টারগার্ড সিনড্রোমে আক্রান্ত হওয়ার ফলে জ্যাক শ’র কেন্দ্রীয় দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়।