প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন। তিন সদস্যের প্রতিনিধিদলের এই সাক্ষাৎ রোববার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্রবাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি।