সিটিজেনস ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

সিটিজেনস ব্যাংক পিএলসির ‘ত্রৈমাসিক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ গত ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন সভার সভাপতিত্ব করেন। সম্মেলনে গত ত্রৈমাসিক ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত পর্যালোচনা করা হয় এবং উল্লেখযোগ্য সাফল্য সমূহের পাশাপাশি উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো: মোস্তাফিজুর রহমান ও মো: আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।