চট্টগ্রামে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় ভবনের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১০টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।