৪টি আসনে বিএনপি, ৩টি আসনে জামায়াতপ্রার্থীদের পোস্টাল ভোট বেশি
বগুড়ায় না ভোটের ৩ গুণ হ্যাঁ ভোট পড়েছে
Printed Edition
আবুল কালাম আজাদ বগুড়া অফিস
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে জুলাই সনদের পক্ষে না ভোটের দ্বিগুণ হ্যাঁ ভোট পড়েছে এবং পোস্টাল ব্যালট ভোটে বিএনপিরপ্রার্থীদের চেয়ে ৩টি আসনে জামায়াতপ্রার্থীরা বেশী ভোট পেয়েছেন।
বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে জেলার সাতটি আসনে ১৩ লাখ ৪৭ হাজার ৭২৫টি। অপর দিকে গণভোটে না ভোট পড়েছে চার লাখ ৩৪ হাজার ৮৩৫টি। আসনভিত্তিক এ সংখ্যা হলো বগুড়া- ১ আসনে হ্যাঁ ভোট এক লাখ ৪০ হাজার ২৪৩ ও না ভোট ৬০ হাজার ৭০২ বগুড়া-২ আসনে হ্যাঁ ভোট এক লাখ ৬৫ হাজার তিন ও না ভোট ৫১ হাজার ৭৯০ ভোট , বগুড়া -৩ আসনে হ্যাঁ ভোট এক লাখ ৫৩ হাজার সাত ও না ভোট ৬৭ হাজার ৬০৪, বগুড়া-৪ আসনে এক লাখ ৭৫ হাজার ৬৪৩ ও না ভোট ৬৪ হাজার ৯৮০ ভোট, বগুড়া-৫ আসনে হ্যাঁ ভোট দুই লাখ ৪৬ হাজার ৪১৬ ও না ভোট এক লাখ পাঁচ হাজার ৬৩৪, বগুড়া-৬ আসনে হ্যাঁ ভোট দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ও না ভোট ৮০ হাজার ২০৩ ভোট, বগুড়া-৭ আসনে হ্যাঁ ভোট দুই লাখ ৫১ হাজার ৭৯৩ ও না ভোট ৯৩ হাজার ৯১৩ ভোট।
এ দিকে জেলার সাতটি আসনের মধ্যে তিনটিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা পোস্টাল ব্যালটে বেশি ভোট পেয়েছেন। সেগুলো হলো বগুড়া-২, বগুড়া-৩, বগুড়া-৪ আসন।
রিটার্নিং অফিসারের অফিসসূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট হলো বগুড়া-১ আসনে ধানের শীষ ১৫৭৯ ও দাঁড়িপাল্লা এক হাজার ২৬ ভোট, বগুড়া-২ আসনে দাঁড়িপাল্লা ৯১৮ ও ধানের শীষ ৬৮৫ ভোট, বগুড়া-৩ আসনে দাঁড়িপাল্লা ১৩৫০ ও ধানের শীষ ৭৩২, বগুড়া-৪ আসনে দাঁড়িপাল্লা ৭৮৭ ও ধানের শীষ ৬৪২ ভোট, বগুড়া-৫ আসনে ধানের শীষ এক হাজার ২৫ ও দাঁড়িপাল্লা এক হাজার সাত ভোট, বগুড়া-৬ আসনে ধানের শীষ এক হাজার ৫৪৫ ভোট ও দাঁড়িপাল্লা এক হাজার ৬২ ভোট, বগুড়া-৭ আসনে ধানের শীষ এক হাজার সাত শত ১১ ভোট ও দাঁড়িপাল্লা এক হাজার চার শ ৮১ ভোট।
সদ্য সমাপ্ত এ নির্বাচনে বগুড়া জেলার সাতটি আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। তাদের নিকটতম ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। তবে বগুড়া-৬ সদর আসনে বিজয়ী বিএনপি প্রার্থী তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এ আসনটি শূন্য ঘোষণা করেছে। শিগগিরিই এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।