২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : গতি

Printed Edition
syllbus-3
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৭। কোন গতির ক্ষেত্রে বস্তুটি নির্দিষ্ট সময় পর পর কোন বস্তুকে অতিক্রম করে-

ক) পর্যাবৃত্ত গতি

খ) চলন গতি

গ) স্পন্দন গতি

ঘ) রৈখিক গতি

৮। সূর্যের চারদিকে পৃথিবীর গতি-

ক) রৈখিক গতি খ) চলন গতি

গ) স্পন্দন গতি ঘ) পর্যাবৃত্ত গতি

৯। রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে?

ক) বক্রপথে খ) বৃত্তাকার পথে

গ) সরল পথে

ঘ) পর্যাবৃত্ত পথে

১০। ঘূর্ণন গতির ক্ষেত্রে নির্দিষ্টি বিন্দু থেকে গতিশীল বস্তুর দূরত্ব-

ক) হ্রাস পায়

খ) বৃদ্ধি পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) বর্গের সমানুপাতিক হারে বাড়ে

১১। কোন গতির ক্ষেত্রে বস্তুর সকল কণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে?

ক) ঘূর্ণন গতি

খ) চলন গতি

গ) রৈখিক গতি

ঘ) স্পন্দন গতি

উত্তর : ৭. ক, ৮. ঘ, ৯. গ, ১০. ঘ, ১১. খ।