ঢাকা রেঞ্জার্স জয়ী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল জয় পেয়েছে ঢাকা রেঞ্জার্স। তারা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। গোলদাতা আরিফুল ইসলাস বিশ্ব¦াস। অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম সিটি এফসি ও শুকতারা যুব সঙ্ঘ। ১০ জনের চট্টগ্রাম সিটি ৯ মিনিটে মাশরাফির গোলে এগিয়ে যায়। এরপর ৯৫ মিনিটে সোহাগ মিয়া শুকতারাকে খেলায় ফেরান।