অগ্রণী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু
Printed Edition
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত পাঁচ কর্মদিবসব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো: নুরুল ইসলাম। প্রশিক্ষণে বিভিন্ন শাখার ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি।