এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্য : সুভা গদ্য : বই পড়া

Printed Edition
sy-2
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী ঢাকা।

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য : সুভা’ থেকে আরো ৩টি এবং ‘গদ্য : বই পড়া’ থেকে ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

গদ্যাংশ : সুভা

৪০। প্রতাপ বিরক্ত হয়ে সুভাকে কী বলে ডাকত?

ক) সু

খ) সোভা

গ) অশুভ

ঘ) বিরক্ত হতো না

৪১। ইতর প্রাণীর সাথে সুভার বন্ধুত্ব প্রমাণ করে-

র) ইতর প্রাণীর প্রতি সুভার মমত্ববোধ

রর) সুভার প্রতি ইতর প্রাণীর মমত্ববোধ

ররর) বাকপ্রতিবন্ধীর অসহায়ত্ব

নিচের কোনটি সঠিক?

ক) র খ) ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর

৪২। রবীন্দ্রনাথ ঠাকুর কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন?

ক) গিতাঞ্জলি খ) গিতাঞ্জলী

গ) গীতাঞ্জলী ঘ) গীতাঞ্জলি

উত্তর: ৪০. ঘ, ৪১.গ, ৪২. ঘ।

গদ্যাংশ : বই পড়া

১। প্রমথ চৌধুরীর শিক্ষা জীবন কেমন?

ক) মননশীলতাপূর্ণ

খ) অতিশয় গৌরবময়

গ) অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ

ঘ) অসাধারণ কৃতিত্বপূর্ণ

২। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়- কার নেতৃত্বে?

ক) সঞ্জীবচন্দ্র

খ) ঈশ্বরচন্দ্র

গ) রবীন্দ্রনাথ

ঘ) প্রমথ চৌধুরী

৩। ‘চার ইয়ারি কথা’ প্রমথ চৌধুরীর কোন ধরনের গ্রন্থ?

ক) গল্প খ) উপন্যাস

গ) প্রবন্ধ ঘ) নাটক

উদ্দীপকটি পড়ে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

প্রিয়া ঢাকা শহরের একটা ভালো স্কুলে পড়ে। স্কুলের ফাঁকে ফাঁকে সে লাইব্রেরিতে অন্যান্য বই পড়ে। এটা জানতে পেরে তার মা খুব চিন্তিত। তার ধারণা, এভাবে লাইব্রেরিতে সময় নষ্ট করলে ফলাফল খারাপ হবে।

৪। উদ্দীপকের প্রিয়ার মায়ের মনোভাবে ‘বই পড়া’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) বর্তমান শিক্ষার বিষময় ফল

খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

গ) আমাদের অসম্পূর্ণ শিক্ষার পরিণতি

ঘ) আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা

উত্তর : ১. ঘ, ২. ঘ, ৩.গ, ৪. ঘ।