খালেদা জিয়ার মৃত্যুতে ইবির তিন বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

Printed Edition

ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত পৃথক পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। তার এ মৃত্যুতে জাতি শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত।

এ কারণে আজকের (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড, ৩১ ডিসেম্বর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং ফোকলোর ও ১ জানুয়ারির সোস্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।