চট্টগ্রামের ৩ আসনে জামায়াত প্রার্থীদের গণসংযোগ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর তিনটি সংসদীয় আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা। চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে তারা ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা ও আশপাশের মহল্লায় গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বলেন, ‘আমি মিথ্যা আশ্বাস দেবো না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়নই হবে আমার মূল ল্য।’ তিনি দীর্ঘদিনের বঞ্চনা ও প্রবঞ্চনা দূর করে জনগণের কাছে সততা ও জবাবদিহিতার রাজনীতি চালু করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডা: ফজলুল হক বলেন, শিা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দেবেন তিনি। বিশেষ করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নিবেন।
গণসংযোগকালে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পথচারী ও দোকানিদের সাথে কথা বলে ডা: ফজলুল হক তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
চট্টগ্রাম-১০ আসনে অধ্য শামসুজ্জামান হেলালী ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে বলেন, ‘জুলাইযোদ্ধাসহ সব শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত এই আসনে নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। অধ্যক্ষ হেলালী তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তার বক্তব্যে আগ্রহ প্রকাশ করেন এবং তার কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন।
অন্যদিকে চট্টগ্রাম-১১ আসনে মোহাম্মদ শফিউল আলম দণি হালিশহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। ইপিজেড থানার ৩৯ নম্বর দণি হালিশহর ওয়ার্ডের মাদ্রাজিশাহ পাড়া, নেভি হাসপাতাল গেট, কাঁচাবাজার ও হাজী নূরগণি পাড়া ঘুরে তিনি ভোটারদের সাথে কথা বলেন।
শফিউল আলম বলেন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই তার ল্য। তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা গুরুত্ব দিয়ে শোনেন। গণসংযোগে স্থানীয় মুরব্বি, যুবক, শ্রমজীবী মানুষ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ল্য করা যায়। দিনভর এই গণসংযোগ কর্মসূচিতে জামায়াত প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া চোখে পড়ার মতো ছিল। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বাড়াতে আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।