নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালী আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী ব্যায়ামাগার প্রাঙ্গণে জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা যুবদল নেতা আল-আমিন সুজনের সঞ্চালনায় এবং জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সদর হাসপাতাল পরিদর্শন করেন আলতাফ হোসেন চৌধুরী।