‘বিজয়ের আলো’তে গাইলেন তারা বিজয়েরই গান
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে গত ১৬ ডিসেম্বর রাত ১০টায় প্রচারিত হয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘বিজয়ের আলো’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী দু’টি দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন। একটি ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার’ ও ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’। ‘দুর্গম গিরি’ গানটি লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানটির সুর করেছিলেন নিতাই ঘটক, যিনি কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত-সহচর ও স্বরলিপিকার ছিলেন।