সাউদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগে নবীনবরণ
Printed Edition
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে স্প্রিং সেমিস্টার-২০২৬ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আরসিই ৩৫ ব্যাচের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মকানুন ও সুযোগ-সুবিধার সাথে পরিচিত করানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত। তিনি নবাগত শিক্ষার্থীদের ভর্তি হওয়ায় অভিনন্দন জানান এবং শৃঙ্খলা ও নৈতিকতার সাথে একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পরবর্তীতে জ্যেষ্ঠ শিক্ষকরা শিক্ষার্থীদের একাডেমিক বিধিবিধান, পরীক্ষা পদ্ধতি, কোর্স কাঠামো এবং বিদ্যমান সহায়ক সেবাসমূহ সম্পর্কে অবহিত করেন। বিজ্ঞপ্তি।