চট্টগ্রামে জামায়াতের গণসংযোগ

জনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে ঐক্যবদ্ধ : ডা: ফজলুল হক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের আওতাধীন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। গতকাল মঙ্গলবার গণসংযোগকালে তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনের জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্র্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নানাভাবে অবহেলিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার উন্নয়নে কাজ করব।

গণসংযোগ চলাকালে তিনি পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১১ আসনের জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করেন। গণসংযোগ কার্যক্রম সকাল থেকে দানেশ সওদাগর গলি থেকে শুরু হয়ে ইসলামিয়া কলেজ এলাকা, সাহেবপাড়া, নছুম এলাকা, কমিশনার গলি, কামাল গেইট, শরীফ মসজিদ, নালাপাড়া ও স্টেশন কলোনীসহ বিভিন্ন অলিগলিতে সন্ধ্যা নাগাদ চলে। এ সময় শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

ফটিকছড়িবাসী এবার দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত : অধ্যক্ষ নুরুল আমিন

এ দিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়ির সাধারণ মানুষ এবার ঐক্যবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, আর সে পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা। ইনশা আল্লাহ আসন্ন নির্বাচনে ফটিকছড়িবাসী দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত। অধ্যক্ষ নুরুল আমিন আরো বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কথা দিচ্ছি জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো।

তিনি বলেন, জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে যে, ফটিকছড়ির মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। গণসংযোগকালে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের আশাআকাক্সক্ষা তুলে ধরেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন।