আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার মনোনীত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের কৃষ্ণকাঠি কাজী অফিস মিলনায়তনে শুক্রবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা জামাতের আমির ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক।
আগামী নির্বাচনে করণীয় নির্ধারণে সমাবেশে সর্বশেষ নির্বাচনী অবস্থা পর্যালোচনা করা হয়। জুলাই বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে। আগামী নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের ওপর কেউ হস্তক্ষেপ করবে না। শহীদের রক্তের সাথে কেউ গাদ্দারি করবে না বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে সকল প্রার্থীদেরকে মানুষের সুখ-দুঃখে সাথে থাকার জন্য এবং সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।