অধ্যাপক ডা: রবিউল হোসেনের দাফন সম্পন্ন

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা: রবিউল হোসেনকে গতকাল মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াহিদুন্নেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে জোহরের নামাজের পর তার তৃতীয় জানাজা শেষে মুন্সীবাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা এবং শনিবার এশার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মিরসরাইয়ে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা: রবিউল হোসেন (৯২)। গত শনিবার দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ডা: রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনী, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।