ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত নতুন কমিটি গঠন
Printed Edition
রাজধানীর তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়াম, বকশীবাজারে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান সাকী। বিশেষ অতিথি ছিলেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা: শারীক হাসান খান, খুলনা ইউনানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, মোমেনশাহী ইউনানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাকীম কামরুল ইসলাম নবাতাতী, চাঁদপুর ইউনান তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম সাহেদ হোসেন পাটোয়ারী, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাকীম রাজিউর রহমান প্রমুখ ।
সভায় আরো উপস্থিত ছিলেন হাকীম ডা: আব্দুল্লাহ আল মামুন, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম জাহিদুর রহমান জাহিদ, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম সেলিম রেজা, হাকীম আলাউদ্দিনসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত গুণী ইউনানী চিকিৎসক, শিক্ষক ও পেশাজীবী চিকিৎসকরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাকীম রুহুল আমিন এবং নির্বাচন কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করেন ডা: হাকীম নাসির উদ্দিন।
সাধারণ সভায় সর্বসম্মতভাবে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।আবারো ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন অধ্যাপক হাকিম মাহবুবুর রহমান সাকী এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন হাকীম রুহুল আমিন। বিজ্ঞপ্তি।