কুয়াকাটায় পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

Printed Edition

সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় ‘পর্যটন হলিডে কমপেক্স অ্যান্ড ইয়ুথ ইন’ মোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা-২০২৫’ (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সিরাজুল আরেফিন। সম্প্রতি তিনি চূড়ান্ত অবসরে যাওয়ায় সাধারণ সদস্যদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠতম সহ-সভাপতি মো: গোলাম মাহবুবের নিকট সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন এবং তাঁকে বার্ষিক সাধারণ সভার সভাপতি নিযুক্ত করেন।

এজিএমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এ টি এম গোলাম কিবরিয়া এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মাসুদ রানা মণ্ডল। সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক এস এম নিজামুল ইসলাম কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন এবং সদস্য-সচিব মারুফ হোসেন প্রতিবেদনের যৌক্তিকতা তুলে ধরেন। এবারই প্রথম ঢাকার বাইরে বাপশক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সশরীরে অংশগ্রহণের পাশাপাশি ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণের সুযোগ রাখা হয়।

কুয়াকাটায় অনুষ্ঠিত বার্ষিক এই সাধারণ সভায় কার্যকরী পরিষদের সহ-সভাপতি মাহমুদ হোসেন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক সম্পাদক মুন্সি মাকসুদ রানা এবং পরিষদ সদস্য মো: আবু তাহের, মো: মোজাফ্ফর আলী মিয়া, মো: আজিবর রহমান মোল্লা, মো: সামসুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান মিয়া ও রোজিনা পারভিনসহ বাপশক অফিসার্স অ্যাসোসিয়েশনের শতকরা পঁচাত্তর ভাগের বেশি সদস্য অংশ নেন। বিজ্ঞপ্তি।