মাদকবিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

Printed Edition

ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো: হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈদেশিক কুটনৈতিকগণ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬ জুন ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালিতে সফল কর্মসূচির জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসিকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি।