চেলসির কোচ হলেন রোজনিয়র
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জেতালেও মালিকপক্ষের সাথে সম্পর্ক ইদানিং বিষিয়ে উঠেছিল এঞ্জো মারেস্কার। যার ফলে গত ১ জানুয়ারি এই ইতালিয়ান কোচকে ছাঁটাই করার ঘোষণা দেয় চেলসি। এরপর ব্লুজদের ডাগআউটের জন্য বেশ ক’জনের নামই শোনা গেলেও শেষ পর্যন্ত লিয়াম রোজনিয়রকে নিয়োগ দিলো কর্তৃপক্ষ। ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গে ডাগআউটে বেশ ভালো সময় কাটিয়ে এবার ৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ পা রাখছেন স্টামফোর্ড ব্রিজে।