এম সি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় শাখা উদ্বোধন
Printed Edition
প্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসাইন
আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় শাখা গত ১৪ ফেব্রুয়ারি প্যারিসের স্থানীয় সময় বিকেল ৪টায় ওভেরভিলিয়েতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম বিন হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, ডাক্তার হাবিবা জেসমিন, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের কোষাধ্যক্ষ লুৎফর রহমান, আমী ভয়াজের স্বত্বাধিকারী ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের উপদেষ্টা তানজিম হায়দার, আরবি কমিউনিটি ব্যক্তিত্ব ইব্রাহীম, পাকিস্তানি কমিউনিটির বিশিষ্ট আইনজীবী কিয়ানী, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির এওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ফেরদাওউস রাহমান,আওয়াল রাহমান ও ব্যবসায়ী হেলাল আজাদী প্রমুখ।