এইচপি দলের কাছে হোয়াইটওয়াশ মালয়েশিয়া
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
মালয়েশিয়া-এইচপির ম্যাচটা ছিল যেন শুরু হওয়ার আগেই শেষ হওয়ার গল্প! ২০ ওভারে ১০৫ রান তুলেছিল তারা। গতকাল মিরপুরে সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল খেলল মাত্র ৭.৩ ওভার। জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়ে দুই ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এককথায় ধবলধোলাই মালয়েশিয়া। দুই ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছিল এইচপি। আগামীকাল (১২, ১৪ ও ১৬ আগস্ট) থেকে মিরপুরে অনূর্ধ্ব-২৩ দল মালয়েশিয়ার বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।