তুরস্কে ইসরাইলি কনস্যুলেটের কাছে বন্দুকযুদ্ধ, নিহত ৩
Printed Edition
আলজাজিরা
তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরাইলি কনস্যুলেটের পাশে ভয়াবহ এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরের বেসিকতাস জেলায় এই গোলাগুলিতে অন্তত তিনজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যমগুলো।
ইস্তাম্বুল পুলিশ বিভাগের বরাত দিয়ে সিএনএন তুর্ক জানিয়েছে, হামলাকারীরা কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালালে নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কঠোর পদক্ষেপের মুখে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়। তবে এই ব্যাপক গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে এবং পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না তা জানা যায়নি।