প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Printed Edition
3rd-4
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেন : আইএসপিআর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড: এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্রবাহিনী বিভাগে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। আইএসপিআর।