বিএইচবিএফসির ঋণ, বিনিয়োগ মঞ্জুরি, বিতরণ এবং আদায় সেবা পক্ষ উদ্বোধন

Printed Edition
artho-1
বিএইচবিএফসির ঋণ, বিনিয়োগ মঞ্জুরি, বিতরণ এবং আদায় সেবা পক্ষ উদ্বোধন

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশে একযোগে ‘ঋণ, বিনিয়োগ মঞ্জুরী, বিতরণ এবং আদায় সেবা পক্ষ-২০২৬’-উদযাপন করতে যাচ্ছে। সোমবার, বিএইচবিএফসির পরিচালনা পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান ঋণ, বিনিয়োগ মঞ্জুরী, বিতরণ এবং আদায় সেবা পক্ষ-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন। মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম সরদারসহ সদর দফতরের ঊর্ধ্বতন সব নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিএইচবিএফসির সব শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকরা অনুষ্ঠানেভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।