বুটেক্সে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দশম আসরের ক্যাম্পাস ডে

Printed Edition
3rd-3
বুটেক্সে ট্রেক্সটাইল ট্যালেন্ট হান্ট ক্যাম্পাস ডেতে অতিথিরা : নয়া দিগন্ত

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টেক্সটাইল টুডের আয়োজনে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দশম আসরের ক্যাম্পাস ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বেলা ১টা ৩০ মিনিটে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং দেশের টেক্সটাইল খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বুটেক্স ভিসি ড. মো: জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অকো-টেক্স গ্রুপের এমডি প্রকৌশলী আব্দুস সোবহান, আইটিইটির সদস্যসচিব ও নিট এম্পায়ার লিমিটেডের এমডি প্রকৌশলী মো: এনায়েত হোসেন এবং নিট এশিয়া লিমিটেডের পরিচালক আমির সেলিম। সভাপতিত্ব করেন আইটিইটির আহ্বায়ক ও টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের নির্বাহী চেয়ারম্যান প্রকৌশলী এহসানুল করিম কায়সার।

এ ছাড়া বিশিষ্ট অতিথি ছিলেন সেন্ট্রো টেক্স লিমিটেডের এজিএম জাইদুর রহমান, আর্ক্রোমার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ বদরুদ্দোজা, আরএইচ করপোরেশনের নির্বাহী পরিচালক প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন, ট্যানাটেক্স কেমিক্যালের টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার, ফিনিশিং ফর সাউথইস্ট এশিয়া কুনইয়ারুত কানজানাপাতি (মিন্নি), আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি হেড সন্দীপ দাভে, কোটস বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সেলস ম্যানেজার মো: আদনান মাহমুদ, পিওর কেমিক্যালসের সিইও মো: ফরহাদ হোসেন।