দিল্লির আফগান দূতাবাসে তালেবান কূটনীতিক

Printed Edition

এনডিটিভি, পিটিআই

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর এই প্রথম ভারতে তাদের নিযুক্ত কোনো কূটনীতিক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মুফতি নূর আহমদ নূর এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন এবং শিগগির ভারতের রাজধানীতে অবস্থিত আফগান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মুফতি নূর এর আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তার সফরসঙ্গী দলের সদস্যও ছিলেন তিনি। ওই সফর ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর।

যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবুও সাম্প্রতিক বছরগুলোতে কাবুলের সাথে সীমিত কূটনৈতিক যোগাযোগ ও মানবিক সহযোগিতা বজায় রেখেছে। ভারত মুম্বাই ও হায়দরাবাদে আফগান কনস্যুলেটে তালেবান দূতদের কাজ করার অনুমতি দিয়েছে।