চকরিয়ায় দাঁড়িপাল্লার প্রার্থীর গাড়িতে হামলা, ৩ সাংবাদিক আহত

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজার-১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আর রায়েদ মাদরাসা সেন্টারে আজ বেলা সাড়ে ৩টার পর এ ঘটনা ঘটে। হামলার দৃশ্য ভিডিওতে ধারণ করার সময় সাংবাদিকদের ওপরও হামলা করা হয়। এতে তিন সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন দৈনিক ডেসটিনি ও চট্টগ্রাম থেকে প্রকাশিত সাঙ্গু পত্রিকার চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদের দৈনিক এশিয়ান এজ প্রতিনিধি বশির আল মামুন এবং কক্সবাজারের স্থানীয় দৈনিক নিরপেক্ষ এর স্টাফ রিপোর্টার কফিল উদ্দিন।

প্রার্থী আবদুল্লাহ আল ফারুক জানান, ওই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় ধানের শীষের স্লোগান দিয়ে বিএনপির নেতা নাজেম নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে। এ সময় সাংবাদিকদের ওপরও বর্বর হামলা হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ সাতজন আহত হয়েছে। এ দিকে দুপুরে উখিয়ায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহেদুল ইসলামের গাড়িতে বিএনপির নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।