মাসিক ফুলকুঁড়ির চার যুগে পদার্পণ উপলক্ষে সাহিত্য সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Printed Edition
3rd-3
মাসিক ফুলকুঁড়ির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সম্পাদক আহমদ মতিউর রহমান : নয়া দিগন্ত

শিশু-কিশোর মাসিক ফুলকুঁড়ির চার যুগে তথা ৪৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৪১২তম সাহিত্য সভা ও ইফতার অনুষ্ঠান গত বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- মাসিক ফুলকুঁড়ির সাবেক ব্যবস্থাপনা সম্পাদক এম এ কে শাহিন চৌধুরী, আবরারুল হক, হুমায়ুন কবীর ও সাইফুল ইসলাম, ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন, ব্যবস্থাপনা সম্পাদক ও ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং ফুলকুঁড়ির সহসম্পাদক ও ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। ফুলকুঁড়ির সহসম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ফুলকুঁড়ির সাবেক সহসম্পাদক ওয়াহিদ আল হাসান, জাকারিয়া নুরী ও হুসাইন দিলাওয়ার। আরো উপস্থিত ছিলেন- কবি সীমান্ত আকরাম, শাহাদাত সরকার, শাহজাহান মুহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের নিয়ে ‘ইচ্ছেমতো লিখি’ নামক লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন কবি মুর্শিদ উল আলম। সেরা লেখার ভিত্তিতে জোবায়ের বিন মিজান, সিফাতুল্লাহসামী ও সিয়াম উদ্দীন রিফাত এ তিনজনকে পুরস্কৃত করা হয়।

লেখাপাঠ পর্বে লেখকরা স্বরচিত লেখা পাঠ করেন। পঠিত লেখার নিয়ে আলোচনা করেন কবি নাসির হেলাল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা মাসিক ফুলকুঁড়ির পথ চলাসহ কবি, লেখক-পাঠকদের উদ্দেশে বক্তব্য রাখেন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সিফাত উল্লাহ সামী, আবদুল্লাহ আল মাহদী, মুত্তাকী ও মিহফাজ উদ্দীন আত তাসদীক। অনুষ্ঠানস্থলের ছিলো কার্টুন চিত্র হাবা মোহন ও পত্রিকা স্টল। শিশু-কিশোররা হাবা মোহনের সাথে ছবি তোলে। পত্রিকার স্টলে মাসিক ফুলকুঁড়ির পুরনো সংখ্যা প্রদর্শনীর জন্য রাখা হয়। ফুলকুঁড়ির ৪৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেট, বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলায় পাঠক আড্ডা আয়োজিত হয়েছে। বিজ্ঞপ্তি।