মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আল-মানার হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Printed Edition
3rd-1
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আল মানার হাসপাতাল ও হেল্প স্টার চ্যারিটি যৌথভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আল-মানার হাসপাতাল লিমিটেড ও হেল্প স্টার চ্যারিটির উদ্যোগে মহান ভাষার মাস উপলক্ষে গতকাল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত শূন্য থেকে ২১ বছরের শিশু-কিশোরদের নিয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, আল-মানার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. আবু খলদুন আল-মাহমুদ, এসপিজিআরসির সভাপতি শওকত আলী এবং হেল্প স্টার চ্যারিটির কান্টি ম্যানেজার ডা: মো: মো: শহিদুল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ইর্মাজেন্সি বিভাগের ইনচার্জ ডা: মো: এহতেশামুল হক, পিআইসিইউর ইনচার্জ ডা: প্রীতম পাল, ডা: মো: মুশফিকুর রহমান, মার্কেটিং ম্যানেজার মো: এমরান হোসেন।

এ ক্যাম্পে আল-মানার হাসপাতালের শিশু-কিশোর বিভাগের ডাক্তাররা বিনামূল্যে প্রায় ৭০০ রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এ ছাড়াও ৩৩ জন রোগীকে ক্যাম্প থেকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করানো হয়, যাদের অপারেশন, ওষুধ এবং হাসপাতালের যাবতীয় খরচ হেল্প স্টার চ্যারিটি বহন করবেন।