গ্রুপসেরার লড়াইয়ে উরুগুয়ে-স্পেন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মেক্সিকোর গুয়াদালাহারের এস্তাদিও আকরনে বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে উরুগুয়ে প্রতিপক্ষ ও স্পেন। এবারের বিশ্বকাপে নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে প্রমাণ করেছে স্পেন। যদিও প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল কেপ ভার্দের বিপে গোলশূন্য ড্র করে। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে শক্তির প্রমাণ দিয়েছে লা রোজারা। সেই ম্যাচে ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল দু’টি গোল করেন এবং তরুণ তারকা লামিনে ইয়ামালের গোলেও অবদান রাখেন। স্পেন বর্তমানে গ্রুপের শীর্ষে অবস্থান করলেও বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো ফল নকআউট পর্বের পথ আরো সহজ করে দেবে।

অন্য দিকে বিশ্বকাপ অভিযান কিছুটা হতাশাজনকভাবে শুরু হয়েছে উরুগুয়ের। প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দের বিপওে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি। ফলে দুই ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তারা চাপের মধ্যে রয়েছে। স্পেনের বিপে জয় পেলে তারা সরাসরি পরের রাউন্ডে যাওয়ার শক্ত অবস্থানে পৌঁছে যাবে, কিন্তু হারলে পরিস্থিতি জটিল হতে পারে।

ইয়ামাল-পেদ্রিদের তরুণ জুটি গ্রুপে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করতে মাঠে নামবে। দারুণ পাসিং ও প্রেসিং ফুটবলের ওপর ভর করা স্পেনের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী। এই ম্যাচের অন্যতম আকর্ষণ হবে দুই দলের ভিন্নধর্মী ফুটবল দর্শনের সংঘর্ষ। স্পেন ঐতিহ্যগতভাবে বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলে। মধ্যমাঠে তাদের কারিগরি দতা অসাধারণ।

উরুগুয়ে খেলবে সম্পূর্ণ ভিন্ন ছকে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দলটি উচ্চগতির প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভরশীল। মধ্যমাঠে ফেদেরিকো ভালভার্দের নেতৃত্ব এবং আক্রমণে দারউইন নুনিয়েজের উপস্থিতি স্পেনের জন্য বড় হুমকি হতে পারে। উরুগুয়ে জানে যে দীর্ঘ সময় বলের দখল ধরে রাখা তাদের পে কঠিন হবে, তাই সুযোগ পেলেই দ্রুত আক্রমণে যাওয়ার পরিকল্পনা থাকবে।

ফুটবলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে উরুগুয়ের বিপে অনেকটাই এগিয়ে স্পেন। এখন পর্যন্ত দল দু’টি মোট ১০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। স্পেন পাঁচটিতে জয় পেয়েছে এবং বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। স্পেনের বিপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি উরুগুয়ে।