‘ভারতই চায়নি আমরা বিশ্বকাপ খেলি’

Printed Edition
khela-3
মোহাম্মদ আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে, দল কতটা শক্তিশালী হলো কিংবা কী করা উচিত, কী করলে দলে জৌলুস ফিরবে ইত্যাদি নিয়েই আলোচনা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু লিটন, মোস্তাফিজুর, তানজিদদের নিয়ে ভবিষ্যদ্বাণী করার সুযোগ শেষ করে দিলো আইসিসি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, ভারতই চায়নি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক।

আশরাফুলের কথায়, ‘বোর্ড সভাপতি ও তার টিমকে দোষারোপ করা হচ্ছে। আমার মনে হয় না ক্রিকেট বোর্ডের কোনো ত্রুটি আছে। এ জায়গায় যিনিই থাকতেন তাকেই মেনে নিতে হতো। বর্তমান সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো নেই। আর এখানে প্রথম খেলাটা ভারত সরকারই আগে খেলেছে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে। ভারতই হয়তোবা চায়নি আমরা বিশ্বকাপে খেলি।’

তিনি যোগ করেন, ‘বিপিএল চলার সময়ই আইপিএলের নিলাম হয়েছে। মোস্তাফিজকে সর্বোচ্চ দামে নিয়েছিল। ২০১৬ সাল থেকে মোস্তাফিজ আইপিএলে চমৎকার পারফরম্যান্স করে যাচ্ছেন। প্রাপ্য সম্মানিটা পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে বিসিসিআই কলকাতাকে বলে দিলো তাকে ছেড়ে দিতে। আমার কাছে মনে হয় তারা ভিন্ন একটা গেম খেলেছে।’

চলতি বছরের শুরুতে বিশ্বকাপ ইস্যু, ক্রিকেটারদের বিপিএল বয়কট, বোর্ড পরিচালকদের হুটহাট মন্তব্য, সব মিলিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিবির কার্যক্রম চালিয়ে নিচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যখন একটা সরকার দীর্ঘ সময়ের জন্য আসে, তখন কাজ করা সহজ হয়।’