মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এখনো তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকালে সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক সময়ে যুবককে হত্যা করে মুখমন্ডল থেতলে দিয়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।