জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বাড়াতে কন্ট্রোল চালু

Printed Edition

বিদ্যুতের জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল রাখতে ইতঃপূর্বে চালুকৃত বিদ্যুৎকেন্দ্রের প্রাইমারি কন্ট্রোল- এফজিএমও-এর পাশাপাশি সেকেন্ডারি কন্ট্রোল-এজিসি চালু করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির আওতাধীন ন্যাশনাল লোড ডিসপাস সেন্টারের (এনএলডিসি) তত্ত্বাবধানে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সহায়তায় এবং সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রগুলোর অংশগ্রহণে এজিসি চালু করা হয়েছে। এর ফলে গ্রিডের ফ্রিকোয়েন্সির স্থিতিশীলতা বেড়েছে যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে নিরাপদে সংযুক্ত করা ও পরিচালনায় সহায়ক হবে।

জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল রাখতে ‘স্পিনিং রিজার্ভ’ প্রয়োজন হয়। স্পিনিং রিজার্ভ নিশ্চিত হলে এফজিএমও এবং এজিসির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো জাতীয় গ্রিডের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী উৎপাদন বেশি বা কম করতে পারে।

বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় ‘স্পিনিং রিজার্ভ’ রাখা এবং কেন্দ্রগুলোকে এফজিএমও ও এজিসি-এ চালু রাখা হলে ভবিষ্যতে জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সির স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি।