চুয়েটে আইকিউএসির ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ’ সম্পন্ন
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ’ শীষর্ক প্রশিণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কে আয়োজিত প্রশিণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এতে কী-নোট স্পিকার ছিলেন চুয়েটের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুপ, একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার সহকারী রেজিস্ট্রার মো: হায়াত আলী এবং আইআইসিটির সহকারী ডাটাবেজ প্রোগ্রামার সুমিত্রা দাশ গুপ্ত। আইইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো: ইমরান হোসেন। প্রশিণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।