পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের ঈদে মিলাদুন্নবী সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল সৈয়দ আবদুল্লাহ সহিদ সাবেক জজ ও মহাসচিব বিসিএস (বিচার) অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্টের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রিয় নবী নূরে মোজাচ্ছাস রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ১২ রবিউল আওয়াল সৃষ্টিকুলের জন্য ঈদ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, প্রিয় নবীর সুভাগমনের দিন আমাদের আনন্দের দিন। রোজে আজলে মহান আল্লাহ পাক সব নবী রাসুলকে নিয়ে মিলাদুন্নবী পালন করেছেন- তাই আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান, ভিসি, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। সভায় প্রধান বক্তা ছিলেন পীর আল্লামা মজিবুর রহমান রেজভী সুন্নি আল কাদরি জালালি, চেয়ারম্যান, বিশ্ব সুফি ঐক্য পরিষদ। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মো: আল মামুন, মহাসচিব বাংলাদেশ শান্তির দল, সৈয়দ মাওলানা আমিনুল ইসলাম ফেরদৌস, সভাপতি মাজার দরগা সুরক্ষা কমিটি, পীর মাওলানা খাজা ম্ঈুনুদ্দিন চিশতী, লক্ষ্মীপুর, দরবার শরিফ, শাহ সুফি মো: বেলাল নূরী, সদস্য সচিব সম্মেলন প্রস্তুতি কমিটি এবং মহাসচিব বিশ্ব সুফি ঐক্য পরিষদসহ আরো অনেক পীর মাশায়েখ, সুন্নি ওয়ামায়ে কেরাম ও জাতীয় নেতারা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।